info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা খাতে যৌথ সহযোগিতার ওপর জোর দিলেন ঢাবি উপাচার্য

দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা খাতে যৌথ সহযোগিতার ওপর জোর দিলেন ঢাবি উপাচার্য
দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা খাতে যৌথ সহযোগিতার ওপর জোর দিলেন ঢাবি উপাচার্য

ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা খাতের পাশাপাশি ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আজ ২০ মে ২০২৬ বুধবার নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ‘দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব-নীতি সংলাপ: উচ্চশিক্ষায় দায়িত্বশীল ও উদ্ভাবনী এআই একীকরণের রূপরেখা’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন। ইউনেস্কোর পৃষ্ঠপোষকতায় ইউনেস্কো কাঠমান্ডু, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়, এডিবি এবং আন্তর্জাতিক উচ্চশিক্ষা উদ্ভাবন কেন্দ্র যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
নেপালের শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী মি. শাসমিত পোখারেল, নেপালে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মি. ঝাং মাওমিং, নেপালের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক দেব রাজ অধিকারী, এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মি. আর্নড কশোইস, নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক আরিয়াল, নেপালে ইউনেস্কোর প্রতিনিধি মি. জ্যাকো ডু টোইটা এবং ইউনেস্কো-আইসিএইচইআই-এর পরিচালক অধ্যাপক জিন লি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে দক্ষিণ এশীয় অঞ্চলের নীতি নির্ধারক ও পেশাজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি দক্ষিণ এশিয়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারের ওপরও গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নীতি নির্ধারক, শিক্ষাবিদ, বেসরকারি খাতের প্রতিনিধি, শিল্পখাতের প্রতিনিধি, পেশাজীবী, বিশেষজ্ঞ, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং অন্যান্য অংশীজন সম্মেলনে অংশগ্রহণ করেন।