ঢাবি প্রতিনিধি:
ঢাকা
বিশ্ববিদ্যালয় সূর্যসেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় লোক প্রশাসন
বিভাগের শিক্ষার্থী মো. সুবহান আলী হৃদয় চ্যাম্পিয়ন এবং তথ্যবিজ্ঞান ও
গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. আজিজার রহমান রানার্স-আপ
হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড.
সায়মা হক বিদিশা আজ ০৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার সকালে কেন্দ্রীয় খেলার মাঠে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। খেলা শেষে
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সূর্যসেন হলের প্রাধ্যক্ষ
অধ্যাপক ড. জাকির হোসেন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়
অ্যাথলেটিকস্ কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ, শারীরিক শিক্ষা
কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়াসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ,
আবাসিক শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।