info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

লালমনিরহাটে ১৫ বিজিবি'র অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ফেয়ারডিল জব্দ

লালমনিরহাটে ১৫ বিজিবি'র অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ফেয়ারডিল জব্দ
লালমনিরহাটে ১৫ বিজিবি'র অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ফেয়ারডিল জব্দ

আবুহাসান (আকাশ), লালমনিরহাট:
‎লালমনিরহাটে সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।
‎শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট বিওপির তেতুল তলা এলাকায় এ অভিযান চালানো হয়।
‎​বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িরহাট বিওপির একটি বিশেষ টহল দল তেতুল তলা নামক স্থানে অবস্থান নেয়। এসময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্ত দিয়ে আসতে দেখে বিজিবি ধাওয়া করলে তারা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৪ কেজি গাঁজা এবং ১৮০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৮৬ হাজার টাকা।
‎​১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানান, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। মাদকচক্রের সাথে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।