info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

মাদারীপুরে সংরক্ষিত মহিলা আসনে এমপি হলেন হেলেন জেরিন, এলাকায় আনন্দ মিছিল

মাদারীপুরে সংরক্ষিত মহিলা আসনে এমপি হলেন হেলেন জেরিন, এলাকায় আনন্দ মিছিল
Save to Wishlist
মাদারীপুরে সংরক্ষিত মহিলা আসনে এমপি হলেন হেলেন জেরিন, এলাকায় আনন্দ মিছিল

মাদারীপুর প্রতিনিধি:

সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে হেলেন জেরিন খানকে মনোনীত করায় মাদারীপুরে আনন্দ মিছিল করেছে তার সমর্থকরা। সোমবার দুপুরে শহরের প্রধান প্রধান সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।

দুপুরে শহরের শকুনী লেক এলাকার মুক্ত মঞ্চ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা হেলেন জেরিন খানের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।

মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, বিএনপি নেতা ফিরোজ মাহমুদ, জেলা মহিলা দলের আহ্বায়ক তানিয়া সুলতানাসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা হেলেন জেরিন খানকে এমপি মনোনীত করায় দলের কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানান এবং তার মাধ্যমে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার আশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, হেলেন জেরিন খান ২০০১ সালে এই সংসদীয় আসন থেকে সংরক্ষিত মহিলা আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও তিনি মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!