মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরে ন্যায্য মূল্যের বাজারের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় ফরিদপুর শহরের আলীপুর লাভলু মিয়া সড়কে ফিতা কেটে ন্যায্য মূল্যের বাজারের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা।
জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুরের উদ্যোগে, এবং ফরিদপুর সদর উপজেলা পরিষদের সহায়তায় ন্যায্য মূল্যের বাজার চলবে পুরো রমজান মাস জুড়ে।সকাল সাতটা থেকে বেলা বারোটা পর্যন্ত উক্ত বাজার চলবে বলে জানা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, সহকারি কমিশনার ফজলে রাব্বি , উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সঞ্জীব কুমার বিশ্বাস । এ সময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। বিভিন্ন এনজিও সংস্থার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।