লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের
হাতীবান্ধা উপজেলায় মাদকদ্রব্য উদ্ধার করলেন উপজেলা নির্বাহী অফিসার শামীম
মিঞা। রবিবার দুপরে জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের ৯ নং
ওয়ার্ডের মাদক ব্যাবসায়ী মোতালেবের বাড়িতে অভিযান পরিচালনা করেন হাতীবান্ধা
উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা।
স্থানীয়দের
তথ্যের ভিত্তিতে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের
মোতালেবের বাড়ির ভিতর ও পিছন থেকে মাদকদ্রব্য ফেন্সিডিল, গাঁজা ও ৫০০ পিস
ইয়াবা উদ্ধার করেন। এসময় হাতীবান্ধা থানা পুলিশের সহযোগিতায় ওই বাড়ি থেকে
একজন মাদক ব্যাবসায়ী নারীকে আটক করা হয় ।