আবুহাসান (আকাশ), লালমনিরহাট:
লালমনিরহাট
ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৯ লাখ
২০ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় মাদক, গরু এবং কসমেটিকস জব্দ করেছে।
গত ৪ ও ৫ এপ্রিল কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার সীমান্তবর্তী বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালিত হয়।
বিজিবি
সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ বিজিবির আওতাধীন রামখান,
দৈখাওয়া, দিঘলটারী ও বালারহাট বিওপির বিশেষ টহল দল অভিযানগুলো চালায়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে
পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ২,৬৫৪ পিস কসমেটিকস, ৯.৬ কেজি
গাঁজা, ৪৪ বোতল ইস্কাফ সিরাপ, ১টি মোটরসাইকেল এবং ১টি গরু জব্দ করা হয়।
লালমনিরহাট
১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, সীমান্ত
সুরক্ষা এবং মাদক ও চোরাচালান দমনে বিজিবি সবসময় আপসহীন। দেশের যুবসমাজকে
মাদকমুক্ত রাখতে এবং চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়তে সীমান্তে গোয়েন্দা
নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এই চক্রের সাথে জড়িতদের
শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।