মাদারীপুর প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম মনোনয়নপত্রের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান পলাশ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর প্রার্থী আমিনুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
অপরদিকে একই আসনে বিএনপির প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার, জামায়াতে ইসলামি বাংলাদেশের প্রার্থী রফিকুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর প্রার্থী নিতাই চক্রবর্তী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আজিজুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পল্লী বিদ্যুৎ সমিতি ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।