info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ২০

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ১৩
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ২০

মাদারীপুর প্রতিনিধি:

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মেলকাই এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। সে সময় আহত হয় প্রায় ২০ জন। পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম এসে উদ্ধার কাজ শুরু করেছে। নিহতদের লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের আশেপাশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রতক্ষ্যদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা ইমরান পরিবহনের একটি বাস ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মেলকাই এলাকায় আসলে সামনে চাকা বাষ্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরিত দিক থেকে আসা দ্রুতগামী বিআরটিসি’র যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। সেসময় যাত্রীবাহী একটি ব্যাটারি চালিত ভ্যানও দুর্ঘটনার শিকার হন। ভ্যান ও দুই গাড়ির প্রায় ২০ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনার পর থেকেই ঢাকা- বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ এসে বাস দুটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
মাদারীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।