info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

মাদারীপুরে শান্তিপূর্নভাবে ভোট গ্রহণ সম্পন্ন

মাদারীপুরে শান্তিপূর্নভাবে ভোট গ্রহণ সম্পন্ন
মাদারীপুরে শান্তিপূর্নভাবে ভোট গ্রহণ সম্পন্ন

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের তিনটি আসনে উৎসব মূখর পরিবেশে দুই একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ৭ টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে চারটায় পর্যন্ত চলে ভোট গ্রহণ। জেলার তিনটি আসনে শতকরা ৪৫ থেকে ৫০ ভাগ ভোট পড়ার কথা জানা গেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তিনটি আসনে জেলার ৩৮১টি ভোট কেন্দ্রে ২৫ জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৪৮ হাজার ৩২৭ জন। সকাল থেকেই ভোটার কিছু কিছু কেন্দ্রে লাইনে দাড়িয়ে ভোট দিয়েছে। আবার কিছু কিছু কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন না দেখা গেলেও উপস্থিতি ভালো ছিল। সকাল থেকে বিকেল পর্যন্ত সারাদিনই ভোটাররা ভোট কেন্দ্রে আসছে এবং ভোট প্রদান করছে। মাদারীপুর-২ আসনের রাজৈর উপজেলার নরারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রেজাল্ট শীটে প্রিজাইডিং অফিসার অগ্রীম স্বাক্ষর নেয়ায় কিছুটা উত্তেজনা দেখা দিলেও প্রশাসনের হস্তক্ষেপে তা সমাধান করা হয়। পরবর্তীতে স্বাক্ষর করা সেই শীট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরত নিয়ে আবার নতুন শীট দিয়েছেন। সব মিলে দুই একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

মাদারীপুর জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেন, আল্লাহর রহমতে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা বাদে শান্তিপূর্নভাবে মাদারীপুরে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন চলছে ভোট গননা।