মাহবুব পিয়াল , ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুন প্রতিভাবান আইজীবি মোসাদ্দেক আহমেদ বশির মৃত্যুবরণ করেছেন।
রবিবার সন্ধ্যা পোনে ৮ টার দিকে ফরিদপুর সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বদরপুর নামক এলাকায় অজ্ঞাতনামা ট্রাক চাপায় তিনি গুরুতর আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর জেলা আইনজীবি ভবনের সামনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্টিত হয়। বাদ জহুর তার গ্রামের বাড়ি মমিন খারঁ হাট মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্টিত হয়।পরে তাকে ফরিদপুর শহরের আলীপুর গোরস্তানে দাফন করা হয়।
সজ্জন ও সদা হাসজ্জোল ফরিদপুরবাসীর প্রিয় মুখ অ্যাডভোকেট মোসাদ্দেক আহমেদ বশিরের মৃত্যুর সংবাদ শুনে ফরিদপুরে নেমে আসে শোকের ছায়া। এসময় তিনি ঢাকায় সাংবাদিকতা করতেন পরে ফরিদপুরে এসে আইজীবি পেশায় যুক্ত হন।মোসাদ্দেক ল ফার্ম নামে তার একটি প্রতিষ্টান রয়েছে।