info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

ফরিদপুরে শিবিরের উদ্যোগে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুরে শিবিরের উদ্যোগে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুরে  শিবিরের উদ্যোগে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মাহবুব পিয়াল, ফরিদপুর:
 বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর জেলা ও শহর শাখার  উদ্যোগে এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষায়  জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।


বুধবার সকাল দশটার দিকে শহরের কবি জসীমউদ্দীন হলে  এ উপলক্ষে আলোচনা সভা  ও পরে প্রায় ৮ শত জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে   সংবর্ধনা প্রদান করা হয়। 


ইসলামী ছাত্রশিবির ফরিদপুরের সভাপতি  আকমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি বক্তব্য রাখেন   বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয়   সেক্রেটারি জেনারেল  নুরুল ইসলাম সাদ্দাম। আরো বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির শহর কমিটির সাবেক সভাপতি  ডক্টর এহসানুর মাহমুদ রুবেল, আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ  বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ  সম্পাদক, আব্দুল্লাহ আল মাহিম ।


সভায় বক্তারা  এসএসসি /সমমান দাখিল পরীক্ষায় জিপি এ  ৫ পাওয়ায়  ছাত্র-ছাত্রীদের  অভিনন্দন জানান। বক্তারা বলেন, দশ বছরের কঠোর অধ্যাবসায়ের ফলে আপনারা যে সফলতা অর্জন করেছেন তাতে পুরো জাতি কৃতজ্ঞ। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আপনাদের সম্বর্ধনা দিতে পেরে  গর্বিত অনুভব করছে। বক্তারা বলেন,  আগামী দিনে আপনাদের এগিয়ে যেতে হবে। এজন্য এখন থেকে কাজ করতে হবে। আপনারা ভবিষ্যতে  বাংলাদেশের নেতৃত্ব দিবেন। আপনাদের ভিতর নেতৃত্বে যে গুণ গুলি রয়েছে  এগুলো প্রকাশ করতে হবে ।


অনুষ্ঠানে পরবর্তী পর্বে প্রায় ৮০০ কৃতি শিক্ষার্থীদের  মধ্যে  ক্রেস্ট,সনদ ও উপহার সামগ্রী  তুলে দেয়া হয়। 


অনুষ্ঠানের ইসলামী সংগীত পরিবেশন করেন ঝংকার শিল্পী গোষ্ঠী। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারী রাজেন্দ্র কলেজের সাবেক সভাপতি রায়হান কবীর অনিক। এ সময় কৃতি শিক্ষার্থীরা তাদের অভিভাবক বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।