মাহবুব পিয়াল ,ফরিদপুর :
ফরিদপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল দশটায় ফরিদপুর সদর উপজেলা মাল্টিপারপাস হলরুমে ফরিদপুর জেলার বিভিন্ন মসজিদের ইমামদের অংশগ্রহণে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধ করনে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ কামরুল হাসান মোল্লা।
ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর এর উপ-পরিচালক মোহাম্মদ ইয়াছিন মোল্লার সভাপতিত্বে অনুষ্টানে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম সেবা, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া, বিশিষ্ট শিক্ষাবিদ ও ফরিদপুর মুসলিম মিশনে সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ সামাদ, সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক, ফরিদপুর জামিয়া আরাবিয়া শামসুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ কামরুজ্জামান, বাকি গঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মাহমুদুল হাসান, শাহ ফরিদ দরগা জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আজাদ, বৈষম্য বিরোধীছাত্র আন্দোলন ফরিদপুরের আহবায়ক কাজী রিয়াজ, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল,ইসলামী ফাউন্ডেশন ফরিদপুরেরফিল্ড অফিসার মো: রাসেল,মো:ইউনুস আলী মন্ডল,মাওলানা মো:রুহুল আমিন রহমানীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
ইমাম সম্মেলনে বক্তরা বলেন,ক্ষমতার ভারসাম্য ও ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে ১২টি বিষয়ে চারটি প্রশ্নে ‘হ্যাঁ-না’ ভোট অনুষ্ঠিত হবে। তারা বলেন, ‘হ্যাঁ’ ভোট শুধু আজকের নয়-ভবিষ্যৎ বাংলাদেশ কীভাবে চলবে, সেটি নির্ধারণ করবে।তাই ইমাম ও খতিবদের মাধ্যমে হ্যাঁ ভোট প্রদানে ভোটার উদ্বুদ্ধকরণে বিশেষ ভুমিকা রয়েছে।
অনুষ্টনে শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা তবিবুর রহমান।