নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর
বেগমগঞ্জে নাশকতার মামলায় আলাইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে
র্যাব-১১।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোররাতের দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়ন তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব
জানায়, আসন্ন দুর্গাপূজা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় র্যাব
সারাদেশে অভিযান চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১১ নোয়াখালীর একটি দল
সেনাবাহিনীর সহযোগিতায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার ভোররাতের
দিকে আলাইয়ারপুর ইউনিয়নে অভিযান চালায়। অভিযানে আলাইয়ারপুর ইউনিয়নেপরিষদের
চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো.গিয়াস উদ্দিন পাটোয়ারীকে
নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী
কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ
বলেন, বিষ্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে
বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।