মো. আনোয়ার হোসাইন জুয়েল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের বিএফইউজে এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ) উপজেলার খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার
ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তাড়াইল মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি
ছাদেকুর রহমান রতন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিপন , আমজাদ শরীফ সহ
সভাপতি, জামাল উদ্দিন ভূঁইয়া যুগ্ম সাধারন সম্পাদক, ফারজানা আক্তার
সাংগঠনিক সম্পাদক, মোঃ রাসেল মিয়া দপ্তর সম্পাদক, সাংবাদিক শহীদুল হক,
সাংবাদিক শিখা রানী সরকার, ফাতেমা নুরজাহান ও আমির আল জিসান প্রমুখ।
এছাড়াও
মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, দেলোয়ার হোসেন খান সভাপতি সাংবাদিক কল্যাণ
সমিতি, দেওয়ান ফারুক দাদ খান সভাপতি তাড়াইল প্রেসক্লাব, মুকুট রঞ্জন দাস
মধু সভাপতি তাড়াইল উপজেলা প্রেসক্লাব, হুমায়ূন রশীদ জুয়েল সভাপতি
তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাব, মুকরামিন খান স্বাধীন দৈনিক যুগান্তর
তাড়াইল উপজেলা প্রতিনিধি, আনোয়ার হোসেন জুয়েল দৈনিক আলোকিত প্রতিদিন,
তাড়াইল উপজেলা বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার শরীফুল ইসলাম শরীফ, সমাজসেবক
আলেক ভূঁইয়া। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ
এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
ইফতারের
আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত
সাংবাদিকরা পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে পেশাগত দায়িত্ব পালনের
প্রত্যয় ব্যক্ত করেন।