info@desherkhabor24.com

+8801821554477

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

ঢাবি’র সহযোগী অধ্যাপক এটিএম জাকারিয়া খানের ইন্তেকাল

ঢাবি’র সহযোগী অধ্যাপক এটিএম জাকারিয়া খানের ইন্তেকাল
ঢাবি’র সহযোগী অধ্যাপক এটিএম জাকারিয়া খানের ইন্তেকাল

ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর সহযোগী অধ্যাপক এটিএম জাকারিয়া খান ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের বার্মিংহামের মেরি কুরি ওয়েস্ট মিডল্যান্ডস হসপিস  (Marie Curie West Midlands Hospice, Birmingham) -এ চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার বাংলাদেশ সময় আনুমানিক সন্ধ্যা ৭:০০টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। তিনি স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের সহকারী অধ্যাপক নুশরাত তাশমিন, ১ ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
উল্লেখ্য, সহযোগী অধ্যাপক এটিএম জাকারিয়া খান শিক্ষা ছুটি নিয়ে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণারত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর সহযোগী অধ্যাপক এটিএম জাকারিয়া খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বাণীতে উপাচার্য বলেন, মেধাবী এই তরুণ শিক্ষক দেশের ব্যবসায় শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদান রেখে গেছেন। শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সহযোগী অধ্যাপক এটিএম জাকারিয়া খানের মরদেহ আগামীকাল ২৩ ফেব্রুয়ারি বিকাল ৫.০০টায় ঢাকায় আসবে। শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য আগামী ২৪ ফেব্রুয়ারি দুপুর ১২.০০টায় তাঁর মরদেহ ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট চত্বরে রাখা হবে। ঐদিন বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় নামাজে জানাজা শেষে রায়ের বাজার কবরস্থানে দাফন করা হবে।